মানষিক অবসাদের জেরে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। সোমবার রাতে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গাজোলের করকচ অঞ্চলের শহীন গ্রামে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পাঠিয়েছে গাজোল থানার পুলিশ।
জানা যায়, মৃত ওই ব্যক্তির নাম পরিচয় বর্মণ (৩৬)। বাড়ি গাজোলের করকচ অঞ্চলের শহীন গ্রামে। পরিবার সূত্রে জানা যায়, ওই ব্যক্তি প্রায় বছর খানেক ধরে মানষিক অবসাদে ভুগছিলেন। সেই কারনে কখনও নিজের স্ত্রী ও ছেলেদের মারধর করতেন। যার কারনে তার স্ত্রী তাকে ছেড়ে বাপের বাড়ি চলে যায়। এই ঘটনার পর প্রতিম বর্মণ আরও ভেঙে পড়েন। স্ত্রীকে ডাকলেও ফিরে না আসায় সোমবার শশুড়বাড়ি এলাকার হরিদাস পুর গ্রামের এক আম বাগানে নিজের গলায় ফাঁস লাগিয়ে আত্মহনন করে বলে স্থানীয় সূত্রে জানা যায়। খবর ছড়াতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পরে গাজোল থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। মঙ্গলবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে খবর।
এই ঘটনায় হরেন প্রামাণিক নামে এক গ্রামবাসী জানান, মৃত ব্যক্তি তাদের গ্রামের জামাই। সে বিগত কিছু দিন ধরে মানষিক অবসাদে ভুগছিল। যার কারণেই হয়তো সে এমন ঘটনা ঘটাতে পারে বলে তিনি মনে করেন।